🔴 ব্রেকিং নিউজ: আজকের খবর বিডি - সর্বশেষ আপডেট জানতে আমাদের সাথেই থাকুন | গাজীপুরসহ সারাদেশের খবর দ্রুত পান
আজ বন্ধ রয়েছে পানাম ও সোনারগাঁ জাদুঘর - সত্য প্রকাশে আপোষহীন মাধ্যম

আজ বন্ধ রয়েছে পানাম ও সোনারগাঁ জাদুঘর


প্রকাশের সময় : অগাস্ট ১২, ২০২৪, ১১:১৭ পূর্বাহ্ন ০
আজ বন্ধ রয়েছে পানাম ও সোনারগাঁ জাদুঘর

নারায়ণগঞ্জ: ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জের দুটি পর্যটন স্পট সোনারগাঁ জাদুঘর ও পানাম সিটি আজ বন্ধ রয়েছে।
সোমবার (১৭ জুন) ট্যুরিস্ট পুলিশের নারায়ণগঞ্জ জোনের ইনচার্জ পরিদর্শক দেলোয়ার হোসেন বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, দুটি পর্যটন স্পট সোনারগাঁ জাদুঘর ও পানাম সিটি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সোমবার (১৭ জুন) ঈদের দিন বন্ধ আছে। কাল থেকে চালু থাকবে।

তিনি জানান, ইতোমধ্যে সোনারগাঁ জাদুঘর, পানাম সিটি পর্যটন স্পটগুলো ঈদকে ঘিরে প্রস্তুত করেছে কর্তৃপক্ষ।

এসব স্পটের নিরাপত্তায় দর্শনার্থীদের জন্য কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।