আজকের খবর বিডি বিনোদনঃ

আদালত সূত্রে জানা যায়, মামলার বাদী পক্ষ থেকে কয়েকজন সাক্ষী আদালতে হাজির হয়ে জবানবন্দি দিয়েছেন। এ সময় অভিযুক্তদের আইনজীবীরা উপস্থিত থেকে সাক্ষীদের জেরা করেন।
এ মামলার বিষয়ে পরবর্তী তারিখ নির্ধারণ করেছে আদালত। আইনজীবীদের মতে, প্রমাণ উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণ শেষে মামলার রায় প্রভাব ফেলবে অভিযুক্তদের ভবিষ্যৎ ক্যারিয়ার ও সামাজিক অবস্থানে।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া নানা কর্মকাণ্ডকে কেন্দ্র করে লায়লা আখতার ও প্রিন্স মামুনের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে। এ নিয়ে বিভিন্ন মহলে তীব্র আলোচনা-সমালোচনা হয়।