🔴 ব্রেকিং নিউজ: আজকের খবর বিডি - সর্বশেষ আপডেট জানতে আমাদের সাথেই থাকুন | গাজীপুরসহ সারাদেশের খবর দ্রুত পান
গাজীপুরে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত, তারেক রহমানের সফর ঘিরে কর্মপরিকল্পনা নির্ধারণ - সত্য প্রকাশে আপোষহীন মাধ্যম

গাজীপুরে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত, তারেক রহমানের সফর ঘিরে কর্মপরিকল্পনা নির্ধারণ


প্রকাশের সময় : এপ্রিল ১৮, ২০২৬, ১১:১১ অপরাহ্ন ০
গাজীপুরে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত, তারেক রহমানের সফর ঘিরে কর্মপরিকল্পনা নির্ধারণ

স্টাফ রিপোর্টার |

আগামী ২০ এপ্রিল ২০২৬ ইং তারিখে তারেক রহমান-এর গাজীপুর হয়ে বগুড়া সফরকে ঘিরে গাজীপুর মহানগর যুবদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) গাজীপুর জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ে আয়োজিত এ সভায় মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদুল হাসান রাজু-এর সঞ্চালনায় এবং ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় মহানগর, বিভিন্ন থানা ও নগর ইউনিট থেকে আগত যুবদলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। নেতারা আসন্ন সফরকে সফল করতে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং সংগঠনের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

বক্তারা বলেন, তারেক রহমানের সফরকে কেন্দ্র করে গাজীপুরে দলীয় কার্যক্রম আরও গতিশীল করা হবে এবং বিপুল জনসমাগমের মাধ্যমে তাকে স্বাগত জানানো হবে।

সভায় সংগঠনের শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।