নিজস্ব প্রতিবেদকঃ

গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক এ জি এস সাজিদুল ইসলাম পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ গাজীপুরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তিনি এক বার্তায় বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। এই ঈদ সকলের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।”
তিনি আরও বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে এবং অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে হবে।”