🔴 ব্রেকিং নিউজ: আজকের খবর বিডি - সর্বশেষ আপডেট জানতে আমাদের সাথেই থাকুন | গাজীপুরসহ সারাদেশের খবর দ্রুত পান
জমকালো আয়োজনে বকশীগঞ্জ সমিতি ঢাকা’র নতুন কমিটির পরিচিতি ও সাংস্কৃতিক সন্ধ্যা - সত্য প্রকাশে আপোষহীন মাধ্যম

জমকালো আয়োজনে বকশীগঞ্জ সমিতি ঢাকা’র নতুন কমিটির পরিচিতি ও সাংস্কৃতিক সন্ধ্যা


প্রকাশের সময় : জুলাই ১২, ২০২৫, ৭:৩৯ অপরাহ্ন ০
জমকালো আয়োজনে বকশীগঞ্জ সমিতি ঢাকা’র নতুন কমিটির পরিচিতি ও সাংস্কৃতিক সন্ধ্যা

মাহবুবুর রহমান জিলানী, স্টাফ রিপোর্টার :

বকশীগঞ্জ সমিতি ঢাকা’র নতুন কমিটি ঘোষণা,পরিচিতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঢাকায় বসবাসরত বকশীগঞ্জের বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজনদের নিয়ে ৭৫ সদস্য বিশিষ্ট এ কমিটির ঘোষণা করা হয়।

কমিটিতে অধ্যাপক ডা : রেজাউল করিম রেজা সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আগা সাঈদ মিন্টুকে মহাসচিব করে দুই বছর মেয়াদী এ কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১২ জুলাই) রাতে আগারগাঁও বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ভবনের অডিটোরিয়ামে বকশীগঞ্জ সমিতি কতৃক আয়োজিত সভায় নতুন কমিটি ঘোষনা করেন সাবেক মন্ত্রী আব্দুস সাত্তার।

কমিটির অন্যরা হলেন,সহ-সভাপতি শহীদুল্লাহ খান, সহ-সভাপতি নুরুল আমীন, সহ-সভাপতি হারুন অর রশিদ, সহ-সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি কাজী আবদুল মান্নান, সহ-সভাপতি হামিদুর রহমান তারেক, সহ-সভাপতি এ কে এম ফেরদৌস, সহ-সভাপতি আনোয়ার হোসাইন ফুয়াদ, সহ-সভাপতি মোহাম্মদ নুর আলম কেনেডী, সহ-সভাপতি জামিল ইবনে মতিন,যুগ্ম মহাসচিব ময়নুর হোসেন সম্পদ, যুগ্ম মহাসচিব মোহাম্মদ সোহেল রানা আকন্দ, যুগ্ম মহাসচিব ইমরান আনসারি, যুগ্ম মহাসচিব গোলাম রাব্বানী, যুগ্ম মহাসচিব মোশারফ হোসেন, যুগ্ম মহাসচিব মাকছুদুর রহমান রাজু তালুকদার,অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ,সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ, সাংগঠনিক সম্পাদক এস এম রাশেদুজ্জামান রবিন, সাংগঠনিক সম্পাদক বিল্লাল সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক আবদুস সবুর খান, সাংগঠনিক সম্পাদক বস্ত্র প্রকৌশলী আল ইমরান, সাংগঠনিক সম্পাদক তারেকুজ্জামান সোহাগ, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, দপ্তর সম্পাদক আফজাল হোসেন জামিল,সমাজ কল্যাণ সম্পাদক গোলাম কাওছার, সাংস্কৃতিক সম্পাদক আশরাফুল ইসলাম বিকট,স্বাস্থ্য সম্পাদক ডা.মনিরুজ্জামান মনির, আইন সম্পাদক ব্যারিষ্টার তাসনিম রাকিব অদিতি,মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক ওয়াহিদা আক্তার, যুব বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, ক্রীড়া সম্পাদক এ কে এম হান্নান,সাহিত্য ও প্রকাশনা সম্পাদক খলিলুর রহমান,ধর্ম সম্পাদক সাদেকুর রহমান রুবেল,প্রচার সম্পাদক গাজী মিজানুর রহমান, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক জুবায়ের ইসলাম জুয়েল, কর্মসংস্থান সম্পাদক শেখ মাসুদ রানা, পরিকল্পনা উন্নয়ন ও বাস্তবায়ন সম্পাদক মো.ফেরদৌস আলম রিমন,নিরাপত্তা ও শৃঙ্খলা বিষয়ক সম্পাদক মোক্তারুজ্জামান মুক্তা,তথ্য ও প্রযুক্তি সম্পাদক শাহজাহান,মানব সম্পদ উন্নয়ন সম্পাদক ইউসুফ জামিল, ছাত্র বিষয়ক সম্পাদক শাহজাহান শাওন,বয়স্ক ও পুর্নবাসন সম্পাদক শেখ মোখলেসুর রহমান। নির্বাহী সদস্য হলেন,নজরুল ইসলাম,আক্তারুজ্জামান রতন,মিজানুর রহমান মিজান (ট্যাক্স),ডা.আবদুল্লাহ ইবনে বোরহান,ইদ্রিস আলী,আলতাব হোসেন,মোছা: ওয়াহিদা বেগম বেলী, আহমেদুর রহমান তনু,সাইফুল ইসলাম রনি, আরিফুর রহমান রানা,জাহাঙ্গীর আলম,আবদুল আল মতিন, মোহাম্মদ আবদুল মতিন,ফারুক আহামেদ, সরোয়ার হোসাইন শহীদ,আবদুল্লাহ আল নঈম, জুবাইদুল ইসলাম বাবু,সাহাদুজ্জামান শামীম,আল ইমরান পথিক ও আরজিনা আসাদ।

সমিতির উদ্দেশ্য ও কর্মপরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে সমিতির নবনির্বাচিত মহাসচিব আগা সাঈদ মিন্টু বলেন, এই সমিতির উদ্দেশ্য হচ্ছে জনকল্যানে কাজ করা। বাৎসরিক একটি কর্মপরিকল্পনা নিয়ে কাজ করে সমিতি। তারমধ্যে বাৎসরিক পিকনিক ও মিলন মেলা,ইফতার ও দোয়া মাহফিল,বিশেষায়িত মেডিকেল ক্যাম্প,কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান,শীত বস্ত্র বিতরণ,বৃক্ষ রোপন,শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ,বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ,মাদকমুক্ত বকশীগঞ্জ গড়তে জনসচেতনামুলক র‌্যালী,ঈদ-পুনর্মিলনী,বকশীগঞ্জে উন্নয়নে জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যাক্তিবর্গের সাথে মতবিনিময় ও কার্যকরী পদক্ষেপ গ্রহন এবং যাকাত ফান্ড তৈরি করে অসহায়দের মাঝে বিতরণ। এছাড়াও সমিতির সকল সদস্যই বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত।