🔴 ব্রেকিং নিউজ: আজকের খবর বিডি - সর্বশেষ আপডেট জানতে আমাদের সাথেই থাকুন | গাজীপুরসহ সারাদেশের খবর দ্রুত পান
টঙ্গীতে মাওলানা শাহ্ সূফী মোহাম্মদ ইলিয়াছ শাহ্ (রহঃ) স্বরণে ৬২ তম ওরশ মোবারক অনুষ্ঠিত - সত্য প্রকাশে আপোষহীন মাধ্যম

টঙ্গীতে মাওলানা শাহ্ সূফী মোহাম্মদ ইলিয়াছ শাহ্ (রহঃ) স্বরণে ৬২ তম ওরশ মোবারক অনুষ্ঠিত


প্রকাশের সময় : জুলাই ১১, ২০২৫, ২:১৫ অপরাহ্ন ০
টঙ্গীতে মাওলানা শাহ্ সূফী মোহাম্মদ ইলিয়াছ শাহ্ (রহঃ) স্বরণে ৬২ তম ওরশ মোবারক অনুষ্ঠিত

মাহবুবুর রহমান জিলানী, স্টাফ রিপোর্টার :

হযরত মোহাম্মদ ইমান আলী শাহ্ (বন্ধু শাহ্ রহঃ) গালিমপুরী হযরত পাগল বাবা শাহ্ মোহাম্মদ আফাজউদ্দিন শাহ্ (রহঃ) গালিমপুরী হযরত মাওলানা শাহ্ সূফী মোহাম্মদ ইলিয়াছ শাহ্ (রহঃ) গুলবদনী হুজুর পাকদের স্বরণে বিন্দু সাধক পাগল বাবা হযরত মোহাম্মদ কাজী হানিফ শাহ্ (রঃ) হুজুর পাকের আদেশক্রমে ৬২ তম পবিত্র ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে

বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে টঙ্গীর সাতাইশ গুটিয়া নগর মাজার শরীফে কাজী হানিফ শাহ হুজুরের উত্তরগুরী মাজারের খাদেম পীরজ্বাদা কাজী মো. ফিরোজ শাহর উদ্যোগে পবিত্র ওরশ মোবারক অনুষ্ঠিত হয়।

ওরশ মোবারকের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মায়ের দোয়া রিয়েল এষ্ট্রেট এন্ড কনস্ট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুজ্জামান। এ সময় রাজনৈতিক, সামাজিক ও হাজারো ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

ওরশ মোবারকে গান পরিবেশন করেন দেশের সুনামধন্য বাউল শিল্পী জহির পাগলা ও মানিক দেওয়ান। ওরশ চলাকালীন সময়ে সারারাত দূর থেকে আসা ভক্তবৃন্দের জন্য তবারকের ব্যবস্থা করা হয়।