টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক সদস্য নুরুন্নবী নুর ওরফে নুরু কসাই (৪৪) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। শনিবার দিবাগত মধ্য রাতে টঙ্গীর পাগার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রবিবার দুপুরে এই তথ্য নিশ্চিত করে থানা পুলিশ।
গ্রেফতারকৃত নুরুন্নবী গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানার পাগার সালামের আটার কল এলাকার মিজানুর রহমানের ছেলে। তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের আলোচিত সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর পাগার এলাকা থেকে নুরুন্নবীকে গ্রেফতার করা হয়। নুরুন্নবীর বিরুদ্ধে নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগ থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, তাকে সুনির্দিষ্ট তথ্য প্রমানের ভিত্তিতে গ্রেপ্তার করে বৈষম্য বিরোধী মামলায় গ্রেপ্তার (শোন এরেস্ট) দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।