গাজীপুরের টঙ্গীতে স্বর্ণ শিল্প ব্যবসায়ী মালিক সমিতির উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে এলাকার ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এজিএস সাজেদুল ইসলাম, যিনি গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী হারুন, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ৫০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি।
ইফতার মাহফিলে টঙ্গী পশ্চিম থানা স্বর্ণ শিল্প ব্যবসায়ী মালিক সমিতির নেতৃবৃন্দ, ব্যবসায়ী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতারের পর দেশ, জাতি এবং ব্যবসায়ী সমাজের সার্বিক কল্যাণ ও সফলতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, পবিত্র রমজান মাস পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার মাস। এ ধরনের আয়োজন ব্যবসায়ী সমাজের মধ্যে ঐক্য ও সৌহার্দ্য বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
দোয়া মাহফিলে উপস্থিত সবাই দেশ ও জাতির কল্যাণ এবং ব্যবসায়ীদের উন্নতি ও সফলতা কামনা করেন।


