🔴 ব্রেকিং নিউজ: আজকের খবর বিডি - সর্বশেষ আপডেট জানতে আমাদের সাথেই থাকুন | গাজীপুরসহ সারাদেশের খবর দ্রুত পান
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের নেতা সোহেল চৌধুরীর ঈদ উপহার বিতরণ - সত্য প্রকাশে আপোষহীন মাধ্যম

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের নেতা সোহেল চৌধুরীর ঈদ উপহার বিতরণ


প্রকাশের সময় : মার্চ ১৯, ২০২৬, ১২:০১ অপরাহ্ন ০
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের নেতা সোহেল চৌধুরীর ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ

 

গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা এলাকার ৫২ নং ওয়ার্ডে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য মোঃ সোহেল চৌধুরী নিজ উদ্যোগে এই মানবিক কার্যক্রম পরিচালনা করেন।

এ সময় তিনি বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে তার এই ক্ষুদ্র প্রয়াস। তিনি আরও বলেন, সমাজের বিত্তবানদেরও এ ধরনের উদ্যোগে এগিয়ে আসা উচিত।

উপহার সামগ্রীর মধ্যে ছিল খাদ্যদ্রব্যসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী, যা স্থানীয় অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়।

স্থানীয়রা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম সমাজে মানবিক মূল্যবোধকে জাগ্রত করে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা যোগায়।