মাহবুবুর রহমান জিলানী, স্টাফ রিপোর্টার :

টঙ্গীতে হাডুডু টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (৩০ এপ্রিল) বিকেলে টঙ্গীর গুটিয়া মেডিকেল কলেজের পাশ্বে ছায়াকুঞ্জ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়েছে।
খেলায় অংশ গ্রহণ করেন গুটিয়া নাইন স্টারস লায়ন ও গাছা টাইগার্স। খেলার আয়োজন করেন গুটিয়া আর্দশ স্পোটিং ক্লাব।
খেলরা উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান নূর।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার।
জাতীয়তাবী আইনজীবী ফোরামের সাবেক দপ্তর সম্পাদক এডভোকেট জালাল খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সাধারণ সম্পাদক মাহবুবুল আলম শুকুর,
টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি প্রভাষক বসির উদ্দিন, বিএনপি নেতা আব্দুর রহিম কালা,গাছা থানা বিএনপির নেতা আসাদুজ্জামান আসাদ,নিশাত মাহমুদ জালাল,ছাত্রদলের নেতা প্রত্যয় বেপারী প্রমুখ।
খেলা শেষে গুটিয়া স্টারস লাইন বিজয়ী দলকে ৫০ হাজার টাকা ও রানার্স আপ দলকে গাছা টাইগার্স দলকে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।