🔴 ব্রেকিং নিউজ: আজকের খবর বিডি - সর্বশেষ আপডেট জানতে আমাদের সাথেই থাকুন | গাজীপুরসহ সারাদেশের খবর দ্রুত পান
টঙ্গী পশ্চিম থানা যুবদলের নতুন কমিটিকে বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের স্বাগত - সত্য প্রকাশে আপোষহীন মাধ্যম

টঙ্গী পশ্চিম থানা যুবদলের নতুন কমিটিকে বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের স্বাগত


প্রকাশের সময় : জানুয়ারী ১৪, ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন ০
টঙ্গী পশ্চিম থানা যুবদলের নতুন কমিটিকে বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের স্বাগত

মশিউর রহমানঃ

 

গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মো. সুমনকে সভাপতি এবং আজিজুর রহমান টিপুকে সাধারণ সম্পাদক করে টঙ্গী পশ্চিম থানা যুবদলের দুই সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিকে বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও স্বাগত জানানো হয়েছে।

দীর্ঘদিন ধরে টঙ্গী পশ্চিম থানা যুবদলের পূর্বের কমিটি কার্যত অকার্যকর অবস্থায় ছিল। বিগত কমিটির আহ্বায়ক থানা বিএনপির সদস্য সচিব এবং সদস্য সচিব গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক পদে দায়িত্ব পাওয়ায় টঙ্গী পশ্চিম থানা যুবদল দীর্ঘ সময় নেতৃত্বশূন্য হয়ে পড়ে। সে সময় বিগত কমিটির যুগ্ম আহ্বায়ক সেলিম কাজল ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে খণ্ডকালীন দায়িত্ব পালন করেন।

নতুন কমিটি ঘোষণার পর সাবেক ঐ যুগ্ম আহ্বায়ক হতাশা প্রকাশ করেন এবং তার অতি শুভাকাঙ্ক্ষী এক সাংবাদিক তার ফেসবুকে সেগুলো পোস্ট ও করেন।  তিনি নিজেকে সবচেয়ে যোগ্য দাবি করলেও দলীয় সূত্রে জানা গেছে, বাস্তবিক অর্থে তার রাজনৈতিক সংগ্রাম ও সাংগঠনিক তৎপরতার খাতায় উল্লেখযোগ্য কোনো অর্জন নেই। বরং বিগত সময়ে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার অভাব, মামলা-মোকদ্দমার ইতিহাস না থাকা এবং বিভিন্ন সময় আওয়ামী লীগের চিহ্নিত নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা ও অনুষ্ঠানে অংশগ্রহণের অভিযোগ নিয়ে দলীয় অঙ্গনে প্রশ্ন উঠেছে।

অন্যদিকে শেখ মো. সুমনকে দলীয়ভাবে একজন ত্যাগী, নির্যাতিত ও পরীক্ষিত নেতা হিসেবে মূল্যায়ন করা হচ্ছে। দলীয় আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা, রাজনৈতিক নির্যাতনের শিকার হওয়া এবং দীর্ঘদিন ধরে সাংগঠনিক দায়িত্ব পালনের অভিজ্ঞতা তাকে এই পদে উপযুক্ত করেছে বলে নেতাকর্মীরা মনে করছেন।

নবগঠিত কমিটির সভাপতি শেখ মো. সুমনকে অভিনন্দন জানিয়ে ফুলের তোড়া তুলে দেন মনসুর আহমেদ, সাংবাদিক উন্নয়ন কেন্দ্রের সভাপতি অলিদুর রহমান অলি এবং টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান সাহা।

এ সময় বক্তারা বলেন, টঙ্গী পশ্চিম থানা যুবদলের দায়িত্ব পেয়ে শেখ মো. সুমন নতুন সম্ভাবনা ও প্রত্যাশার প্রতীক হয়ে উঠেছেন। তার সততা, নিষ্ঠা, ত্যাগ ও সাংগঠনিক দক্ষতা যুবদলকে আরও শক্তিশালী ও গতিশীল করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বক্তারা আরও বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সংগঠনের নেতৃত্বে ত্যাগী, নির্যাতিত ও পরীক্ষিত নেতৃত্বের কোনো বিকল্প নেই। শেখ মো. সুমনের নেতৃত্ব যুবসমাজকে ঐক্যবদ্ধ করে ইতিবাচক ও গণতান্ত্রিক রাজনীতির পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত এই কমিটি টঙ্গী পশ্চিম থানা এলাকায় যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংহত ও গতিশীল করে তুলবে এবং ভবিষ্যতের আন্দোলন-সংগ্রামে কার্যকর ভূমিকা পালন করবে।