🔴 ব্রেকিং নিউজ: আজকের খবর বিডি - সর্বশেষ আপডেট জানতে আমাদের সাথেই থাকুন | গাজীপুরসহ সারাদেশের খবর দ্রুত পান
টঙ্গী সরকারি কলেজে গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা - সত্য প্রকাশে আপোষহীন মাধ্যম

টঙ্গী সরকারি কলেজে গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা


প্রকাশের সময় : মার্চ ২৫, ২০২৫, ৭:৩৭ অপরাহ্ন ০
টঙ্গী সরকারি কলেজে গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা

মাহবুবুর রহমান জিলানী, স্টাফ রিপোর্টার //

২৫ শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে নানা কর্মসূচীর মধ্য দিয়ে গণহত্যা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার সকালে টঙ্গী সরকারী কলেজের বধ্যভূমিতে শিক্ষকদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এরপর বেলা ১০ টায় কলেজের সভা কক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন টঙ্গী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রফিকুল ইসলাম, টঙ্গী সরকারি কলেজের উপাধ্যক্ষ
প্রফেসর ফারজানা পারভীন,টঙ্গী সরকারি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. আবুল কালাম আজাদসহ সকল শিক্ষকরা।

এ সময় বক্তৃতারা বলেন, বাঙালির স্বাধীনতার আকাঙ্খা মুছে দেয়ার চেষ্টায় ১৯৭১ সালের ২৫ মার্চ গণহত্যা শুরু করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। তারপর নয়মাসের সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে এসেছিল একটি বৈষম্যহীন দেশ গড়ার অঙিকার নিয়ে এ দেশের স্বাধীনতাকামী মানুষ যুদ্ধ করেছিলো। আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই, যেখানে থাকবে সবার স্বাধীনতা। ১৯৭১ সালের ২৫ মার্চ দিবাগত রাতে ব্যাপক গণহত্যা চালিয়ে বাঙালি জাতিকে নিশ্চিহ্ন করার জন্য পাকিস্তানের সামরিক বাহিনী যে সশস্ত্র অভিযান পরিচালনা করে, তারই নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন সার্চলাইট’। ১৯৭১ সালে দলমত নির্বিশেষে সবাই স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়ে ছিলো, একটি বৈষম্যহীন দেশ গড়ার অঙিকার নিয়ে এ দেশের স্বাধীনতাকামী মানুষ যুদ্ধ করেছিলো। আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই, যেখানে থাকবে সবার সমান অধিকার।