🔴 ব্রেকিং নিউজ: আজকের খবর বিডি - সর্বশেষ আপডেট জানতে আমাদের সাথেই থাকুন | গাজীপুরসহ সারাদেশের খবর দ্রুত পান
ধানের শীষের পক্ষে কাজের অঙ্গীকারে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের ঢাকায় আগমন - সত্য প্রকাশে আপোষহীন মাধ্যম

ধানের শীষের পক্ষে কাজের অঙ্গীকারে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের ঢাকায় আগমন


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৪, ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন ০
ধানের শীষের পক্ষে কাজের অঙ্গীকারে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের ঢাকায় আগমন

মশিউর রহমানঃ

ধানের শীষের পক্ষে কাজ করার লক্ষ্যে যুক্তরাজ্য থেকে অসংখ্য বিএনপি নেতাকর্মী ঢাকায় আগমন করেছেন। রাজধানীতে পৌঁছে তারা প্রথমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন এলাকায় পথচারীদের মধ্যে খাবার বিতরণ করেন। এ সময় তারা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং বিএনপির রাজনৈতিক আন্দোলনকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সেন্ট্রাল লন্ডন বিএনপির সাবেক সভাপতি ও যুক্তরাজ্য বিএনপির সহ-সাধারণ সম্পাদক আব্দুস সামাদ। এছাড়াও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির ক্রীড়া সম্পাদক ও সেন্ট্রাল লন্ডন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি শেখ শামসুদ্দীন আহমেদ শামীম, অর্থ সম্পাদক সালেহ গজনবি

আরও উপস্থিত ছিলেন সেন্ট্রাল লন্ডন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া, যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি তাজুল ইসলাম, ইস্ট লন্ডন বিএনপির সাবেক সভাপতি ফকরুল ইসলাম বাদল, যুক্তরাজ্য বিএনপির সহ-সাধারণ সম্পাদক বাবুল মিয়া এবং সহ-সাধারণ সম্পাদক মিসবাউজ্জামান সুহেলসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

নেতৃবৃন্দ বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রবাসী বিএনপি নেতাকর্মীদের দায়িত্ব আরও বেড়েছে। তারা দেশবাসীর পাশে দাঁড়িয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।