“সামাজিক, মানবিক ও ক্রীড়া অঙ্গনকে আগামীদিনে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে আমাদের সম্মিলিত অঙ্গীকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকায় পল্লবীতেএক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

একটি সুন্দর সমাজ গড়তে মানবিকতা, সামাজিক দায়িত্ববোধ এবং ক্রীড়া চর্চা অপরিহার্য—এ কথা উল্লেখ করে বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে এগিয়ে নিতে ঐক্য, সততা ও উন্নয়নের পথে কাজ করে যেতে হবে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জনাব আলমগীর হোসেন লাবু, সহ-সভাপতি মনোয়ার হাসান জীবন, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার সোয়েব কুরাইশী, ঢাকা মহানগর উত্তরের শিক্ষা বিষয়ক সম্পাদক দ্বীন মোহাম্মদ ও পল্লবী থানার আহবায়ক মোঃ আজাদসহ বিভিন্ন থানা ও মহানগরীর নেতৃবৃন্দ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আনোয়ার উল্যাহ সোহেল।
দক্ষ সঞ্চালনায় প্রাণবন্ত হয়ে ওঠে পুরো অনুষ্ঠানটি। সঞ্চালনায় ছিলেন মোঃ বোরহান উদ্দিন ভূঁঞা, সাংগঠনিক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর, যিনি সুচারুভাবে পুরো আয়োজন পরিচালনা করেন।
সভায় বক্তারা মানবিক, সুস্থ ও প্রাণবন্ত সমাজ গঠনে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান। আলোচনা সভাটি সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকরা মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেন।
আয়োজনে:
আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদ, ঢাকা মহানগর উত্তর।