নিজস্ব প্রতিবেদকঃ

তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া বিএনপি এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক। প্রতিষ্ঠাবার্ষিকীর এ দিনে আমরা প্রতিজ্ঞা করছি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে প্রবাস থেকেও আমরা সবসময় দল ও দেশের পাশে থাকব।”
মাদকাসক্ত সমাজকে মুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি আরও বলেন, “একটি শিক্ষিত ও আধুনিক বাংলাদেশ গড়তে প্রবাসীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে মাদকমুক্ত সমাজ ও শিক্ষিত প্রজন্মের জন্য কাজ করব।”
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রবাস থেকে পাঠানো এই বার্তায় মৌলভীবাজারের সন্তান জুয়েল আহমেদ দলের প্রতি তার অনুগত অবস্থান পুনর্ব্যক্ত করেন এবং শিক্ষিত-আধুনিক বাংলাদেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করেন।