টঙ্গী প্রতিনিধঃ

গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক এজিএস সাজিদুল ইসলাম বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে গাজীপুর মহানগরসহ দেশের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। এ উৎসব আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির প্রতীক। নতুন বছরের আগমনে পুরাতন সব গ্লানি ভুলে একটি সুন্দর, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ। গাজীপুর মহানগরের সর্বস্তরের জনগণের সুখ-শান্তি ও উন্নতি কামনা করেন তিনি।
সবশেষে তিনি সকলকে পহেলা বৈশাখের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।